ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শারীরিক প্রতিবন্ধীরাও যেতে পারবে মহাকাশে

আকাশ নিউজ ডেস্ক:

ইউরোপিয়ান স্পেস এজেন্সি আগামীতে শারীরিকভাবে প্রতিবন্ধীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্বে যা প্রথমবার ঘটতে চলেছে। আগামী দশকে অন্তত ১ জন প্রতিবন্ধী অ্যাস্ট্রোনাট মহাকাশে পাঠাতে চাইছে সংস্থাটি।

মহাকাশচারী হওয়ার জন্য ইউরোপের ২৫টি দেশ থেকে আবেদন চেয়ে বিপুল সাড়া পেয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আবেদন এসেছে ২২ হাজার। তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২০০। তা দেখে বিহ্বল সংস্থাটি।

এর প্রধান জোসেফ অ্যাশবাকার বলেছেন, তিনি বিশ্বাস করেন মহাকাশে যাওয়ার স্বপ্ন কারও একচেটিয়া হতে পারে না। ‘মহাকাশ প্রত্যেকের’।

ছেলেবেলায় অস্ট্রিয়ায় পাহাড়ি খামারে বসে রাতের আকাশে তারা দেখা ছিল তার নেশা। বহু মানুষই যে সেই টান অনুভব করেন, সেটা নিজেকে দিয়েই অনুভব করেন অ্যাশবাকার। জানেন, শুধু শারীরিক ভাবে সুস্থ-সক্ষমরাই নন, শারীরিক প্রতিবন্ধীরাও মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। অ্যাশবাকার বিশেষ করে খুশি এই কারণে যে, সেই স্বপ্ন সত্যি হওয়ার দরজা অচিরেই তারা খুলে দিতে চলেছেন ইচ্ছুকের সামনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধীরাও যেতে পারবে মহাকাশে

আপডেট সময় ১১:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১