ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারত বধের পর বাংলাদেশের মালদ্বীপ পরীক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:
যুব ফুটবল দলের ভুটান মিশনটা দুর্দান্ত হয়েছে। অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে গিয়েও ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে। সেই সুখস্মৃতি মাথায় নিয়েই বুধবার সন্ধ্যা ৭টায় মাঠে নামছে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের মনোবল তুঙ্গে থাকার আরো একটা কারণ আছে। কারণ প্রতিপক্ষ মালদ্বীপ প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরেছে ১-০ গোলে।
তবে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান অবশ্য পা মাটিতেই রাখছেন। প্রত্যেক দলকে তার নিজস্ব আঙ্গিকে দেখছেন। সেই অনুযায়ী পরিকল্পনা করছেন তিনি। মাহবুবুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার ভারতের বিপক্ষে আমরা দুর্দান্ত সূচনা করেছি। তার অর্থ এই নয় যে মালদ্বীপকে আমরা সেভাবে বিবেচনা করব। মালদ্বীপও ভাল দল। তাই এই ম্যাচকে সম্পূর্ণ ভিন্নভাবে বিবেচনা করছি। আমরা এখন ভাল অবস্থানে আছি এবং শিরোপার জন্য লড়ব। আমাদের সকল লক্ষ্য থাকবে ট্রফির দিকে। তাই পরবর্তী তিনটি ম্যাচই আমরা সেভাবে খেলব।
দলের অধিনায়ক টুটুল আহমেদ বাদশা বলেন, ভারতের বিপক্ষে আমরা কিছু ভুল করেছিলাম। আগামী ম্যাচে তার করতে চাই না। আমরা টুর্নামেন্টে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা বাংলাদেশকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করার জন্যই সর্বাত্মক লড়াই করব।
পাঁচ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হচ্ছে এবারের প্রতিযোগিতা। প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। শেষ পর্যন্ত যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন।
Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভারত বধের পর বাংলাদেশের মালদ্বীপ পরীক্ষা

আপডেট সময় ০২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭