ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারাদের জন্ম দৃশ্য দেখার সুযোগ এলো!

আকাশ নিউজ ডেস্ক: 

মহাকাশ নিয়ে জানতে নতুন করে আশায় বুক বাঁধছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কেননা, বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে মহাজাগতিক নানান দৃশ্য দেখবেন বলে ভাবছেন। নতুন এই টেলিস্কোপ দিয়ে গ্রহমন্ডলের অনেক কিছুই দেখা যাবে। বিজ্ঞানীদের আশা, ২০২২ সালেই জেমস ওয়েবের সৌজন্যে সেই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন তারা।

রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। এতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, কীভাবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে দূরবর্তী ৬টি ছায়াপথের সন্ধান পেয়েছে তারা। হাবল ও স্পাইটজার টেলিস্কোপের তোলা বিভিন্ন ছবিকে একত্রিত করে সেই সাফল্য মিলেছে।

জেমস ওয়েব টেলিস্কোপের আলো শোষণ করার ক্ষমতা হাবলেসর থেকে সাত গুণ বেশি। তাই তার সাহায্যেই এবার তারার জন্মমুহূর্তের সাক্ষী হতে আশাবাদী বিজ্ঞানীরা।

এখনও পর্যন্ত ঠিক আছে, ৩১ অক্টোবর উৎক্ষেপণ করা হবে জেমস ওয়েব টেলিস্কোপকে। দিন ফুরোবে এতকালের বহু সাফল্যের কারিগর হাবল স্পেস টেলিস্কোপের। আর তারপর শুরু হবে অপেক্ষা। এতকাল ধরে যে দৃশ্যের জন্ম দেখতে মুখিয়ে ছিলেন বিজ্ঞানীরা, এবার সেই দৃশ্যই তুলে ধরবে জেমস ওয়েব। কেবল বিজ্ঞানীরাই নয়, প্রতীক্ষায় সারা বিশ্বের মহাকাশপ্রেমী মানুষেরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারাদের জন্ম দৃশ্য দেখার সুযোগ এলো!

আপডেট সময় ১১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১