ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পরীমনির মামলায় নাসির ও অমি রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা সিনেমার অভিনেত্রী পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বিকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মাদক মামলায় সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নাসিরউদ্দিন মাহমুদ ও অমিকে আদালতে হাজির করে। পরে পরীমনির মামলায় সাভার থানা-পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের পর দুই আসামিকে পুলিশ সাভার থানায় নিয়ে যায়। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ১৪ জুন সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা পরীমনি। ওইদিন দুপুরে পরীমনি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। পরদিন তিনি থানায় মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

পরীমনির মামলায় নাসির ও অমি রিমান্ডে

আপডেট সময় ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১