ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসি মাহবুব তালুকদার হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মাহবুব তালুকদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জ্বরে আক্রান্ত। তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তবে তার করোনাভাইরাস সংক্রমণ লক্ষণ রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মাহবুব তালুকদার শনিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি উঠে যায়। ওই অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ফোনে মাহবুব তালুকদারের চিকিৎসার খোঁজখবর নেন।

মাহবুব তালুকদারের অসুস্থতার তথ্য নিশ্চিত করে তার পিএস মোহাম্মদ এনাম উদ্দীন বলেন, স্যার অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসি মাহবুব তালুকদার হাসপাতালে

আপডেট সময় ০৮:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১