ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

এক সেশনেই ৪ উইকেট হারাল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের পেস বোলারদের গতির সামনে দাঁড়াতেই পারছেন না ভারতীয় ব্যাটসম্যানরা। তৃতীয় দিনের প্রথম সেশনে ৫৬ রানে ৪ উইকেট হারাল ভারত।

রোববার ব্যাটিংয়ে নেমেই আউট হন অধিনায়ক বিরাট কোহলি (৪৪)। আগের দিনের সঙ্গে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। দলীয় ১৮২ রানে ফেরেন সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। ২৭ বলে ২২ রানে আউট হন রবিচন্দ্রন অশ্বিন।

তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২১১ রান।

ইংল্যান্ডের সাউদাম্পটনে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। শনিবার দ্বিতীয় দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬২ রান করা ভারত এরপর ২৬ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।

ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। দ্বিতীয় দিনের শেষ বিকালে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে তাদের অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৪৯ রান।

রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ৫৬ রান তুলতেই ভারত হারায় বিরাট কোহলি, উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ও তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

এক সেশনেই ৪ উইকেট হারাল ভারত

আপডেট সময় ০৭:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১