ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা ‘যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’:তারেক রহমান ভোটের পর কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী গেয়ে উঠলেন ‘ওকি গাড়িয়াল ভাই…’

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চিলমারী বন্দর নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

অন্যদিকে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে…’এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন গেয়ে শুনিয়েছেন।

মন্ত্রী বলেন, চিলমারীর বন্দরটি এক সময় ব্যস্ত ছিল। এ প্রকল্পটির মাধ্যমে আমরা সেই জাঁকজমকপূর্ণ অবস্থানটি ফিরিয়ে আনব।

চিলমারী এলাকায় নদী বন্দর নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ।

চিলমারী বন্দর ছাড়াও একনেকে আরও ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। ১০ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

প্রধানমন্ত্রী গেয়ে উঠলেন ‘ওকি গাড়িয়াল ভাই…’

আপডেট সময় ০৪:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১