ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

‘৬ দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা’

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আর বঙ্গবন্ধুর ৬ দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ৬ দফা বঙ্গবন্ধুর স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। ১৯৬৬ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ৬ দফা আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হয়।

সোমবার (০৭ জুন) ঢাকায় মুজিববর্ষ উপলক্ষে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবসের ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরবচ্ছিন্নভাবে পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ১৯৬৬ সালের জুলাই মাসে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে প্রথম উপলব্ধি করি পাকিস্তান নামক যে রাষ্ট্রটিতে তখন বাস করি সেটি আমাদের স্বাধীনতা নয়, দাসত্ব। জাতির পিতার ৬ দফাতেই সেই সচেতনতা তৈরি হয়।

তিনি বলেন, পৃথিবীর খুব কম নেতাই আছেন যারা সমগ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে একটি দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে পেরেছেন। একজন বঙ্গবন্ধু সেটা করতে পেরেছেন।

দেশের স্বাধীনতা অর্জন, সংবিধানের মূলনীতি এবং সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর শাসনকালে গৃহীত বিভিন্ন কর্মসূচিকে যুগান্তকারী উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, বঙ্গবন্ধু আর মাত্র ৫ থেকে ৭ বছর দেশ পরিচালনা করতে পারলে বাংলাদেশ আরও ত্রিশ বছর আগে আজকের অবস্থায় উপনীত হতে পারতো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৬ বছরের শাসনে বাংলাদেশ আজ বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। করোনাকালে উন্নত বিশ্বের অনেক দেশের জাতীয় প্রবৃদ্ধি ঋণাত্মক থাকলেও বাংলাদেশ শতকরা ৫ ভাগের বেশি জাতীয় প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এ বছর সাত ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। এই লক্ষ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জ্ঞান ভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন. ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বিটিস্এিল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মু. আ. হান্নান, টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

‘৬ দফা মানে পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা’

আপডেট সময় ০৮:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১