ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে ‘ফেক নিউজ’ ছড়ালে বন্ধ হবে অ্যাকাউন্ট

আকাশ আইসিটি ডেস্ক :

ফেসবুকের বিপুল জনপ্রিয়তার কারণেই এই সোশ্যাল প্ল্যাটফর্মে খুব দ্রুত ফেক নিউজ বা ভুয়া খবর পড়ে। অনেক দিন ধরেই ভুয়া খবর ছড়ানো রুখতে সচেষ্ট থাকলেও মাঝে মাঝেই এই সমস্যা রুখতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মার্কিন কোম্পানিটি। এবার ভুয়া খবর প্রচার রুখতে আরও কড়া ব্যবস্থা নিলো মার্ক জাকারবার্গের কোম্পানি।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে এবার ভুয়া খবর প্রচার করলে সেই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ‘ভ্যাকসিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স অথবা আবহাওয়া পরিবর্তন, যে কোন বিষয়ে যেন আরও কম মানুষ ভুয়া খবর প্রচার করেন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।’

কোম্পানির মতে যে সব গ্রাহক বার বার ভুয়া খবর প্রচার করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির জন্য সেই গ্রাহক আর কোন পোস্ট শেয়ার করতে পারবেন না। এছাড়াও যে গ্রাহক ভুয়া খবর প্রচার করবেন ফেসবুক তাকে সতর্ক করবে। একই সঙ্গে সেই পোস্টকে টাইমলাইনে আরও নিচে নামিয়ে দেওয়া হবে যেন অন্য গ্রাহকরা সেই পোস্ট দেখতে না পান। এমনকি অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হতে পারে।

এছাড়াও ভুয়া খবর প্রচার রুখতে বিশেষ নোটিফিকেশন ব্যবস্থা নিয়ে আসছে ফেসবুক। এর ফলে কোন গ্রাহক নিজের অজান্তে ভুয়া খবর প্রচার করলে তার কাছে নোটিফিকেশন আসবে। এর পরেই সেই গ্রাহক সতর্ক হয়ে যাবেন। এই কাজ বারবার করলেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক।

যদিও শুধুমাত্র ব্যক্তিগত গ্রাহকের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে না ফেসবুক। বিভিন্ন পেজের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। যে সব পেজে বেশি ভুয়া তথ্য শেয়ার হয় লাইক করার আগেই গ্রাহককে সেই তথ্য জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে ‘ফেক নিউজ’ ছড়ালে বন্ধ হবে অ্যাকাউন্ট

আপডেট সময় ০৯:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১