ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় এই এজাহার দায়ের করেন। এতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয়ে আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় নুসরাত তাবাসসুম জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে সে সময় তাঁর বাবা মোহা. আব্দুল হালিম ও মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বুধবার গভীর রাতে সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তারা দেখেন বসতঘর, উঠানসহ বিভিন্ন জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। ঘর থেকে বের হয়ে তারা বসতঘর, উঠান ও আশপাশের বিভিন্ন স্থানে আগুন দেখতে পান।

এ ঘটনায় বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে এবং গোয়ালঘরের তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সংসদ সদস্য। তিনি অভিযোগে জানান, ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্বের কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এজাহারে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশি অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারে থাকা ব্যক্তিদের নাম এখনই প্রকাশ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংসদ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সশরীরে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগটি জমা দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬