ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যে কারণে ভারতের প্রশংসায় কামরান আকমল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট বিশ্বে ভারতের উন্নতি চোখে পড়ার মতো। প্রতিবেশী দেশ হয়েও তেমন কোনো উন্নতি করতে পারেনি পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলটির আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ পাকিস্তানের তারকা ক্রিকেটার কামরান আকমল।

নিজের ইউটিউব চ্যানেলে আক্ষেপের সুরে ভারতের প্রশংসা করে আকমল বলেন, ভারত কখনও টেস্ট ক্রিকেটের সঙ্গে আপস করেনি। স্কুল ক্রিকেটেও তাদের দুই-তিন দিনের ম্যাচ হয়। ভারতে এখন ৫০ জন ক্রিকেটারের একটা পুল রয়েছে, তার প্রধান কারণ ওরা টেস্ট ক্রিকেটকে যথাযথ গুরুত্ব দিয়েছে।

পাকিস্তানের হয়ে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২৬৮ ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৮৬৯ রান সংগ্রহ করা আকমল বলেন, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছাড়া সব কিংবদন্তি ক্রিকেটার টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এতেই বোঝ যায় ভারত কীভাবে দল তৈরি করে, কীভাবে ক্রিকেটারদের আন্তর্জাতিক সিস্টেমে নিয়ে আসে।

পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, ভারতের লিস্ট ‘এ’ প্লেয়াররা ৪০-৫০টা ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে আসে। সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান টানা দশ বছরে ৭৭টি প্রথম শ্রেণির এবং ৯৮টি লিস্ট এ ম্যাচ খেলার পর অবশেষে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ওরা পরিণত হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট সুযোগ পায়।

আকমল আরও বলেন, ভারতীয় ক্রিকেটের মাইন্ডসেটটাই প্রশংসনীয়। ৯০-এর দশকের সব কিংবদন্তির দিকে তাকালেই বোঝা যায়। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরা প্রত্যেকেই অবসরের পরও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। এটাই হলো নতুন প্রজন্মকে যথাযথ সাহায্য করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

যে কারণে ভারতের প্রশংসায় কামরান আকমল

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১