ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চালু হলো আকর্ষণীয় রেস্টুরেন্ট ‘প্রজেক্ট হিলশা’

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর কাছেই মুন্সীগঞ্জের বিক্রমপুরে চালু হয়েছে আকর্ষণীয় আধুনিক রেস্তোরাঁ ‘প্রজেক্ট হিলশা’। এ যেন ইলিশের পেটের ভেতর বসেই ইলিশ খাওয়া।

আমাদের প্রিয় মাছ ইলিশের আদলে তৈরি রেস্টুরেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণ ও ভোজনপ্রিয়দের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে।

অনেকেরই মাওয়া ঘাটে যাওয়া হয় পদ্মার তাজা ইলিশ খেতে। মাওয়া ঘাটে যাওয়ার পথেই শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এবার ইলিশ মাছের মতো দেখতে রেস্টুরেন্টটি চমকে দেবে আপনাকে।

বিশাল এই রেস্টুরেন্টের নকশাও খুব সহজেই সবার নজর কাড়বে। রেস্টুরেন্টটির ভেতর আন্তর্জাতিকমানের ফার্নিচারে সাজানো হয়েছে।
প্রজেক্ট হিলশার মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ দিয়েই এখানে চলে অতিথি আপ্যায়ন। মাছ কেজি হিসেবে বিক্রি করা হয়। একা খেতে চাইলেও এক অর্ডারে দুই পিস করে পরিবেশন করা হয়।

পদ্মার ইলিশ ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে বাংলা, থাই আর ইন্ডিয়ান সব খাবার। খাবারের স্বাদ, মান ও পরিবেশ নিয়ে সবাই উচ্ছ্বসিত। এখানে রান্না হয় কাচঘেরা পরিচ্ছন্ন কিচেনে। বাইরে থেকে অতিথিরা দেখতে পারেন খাবার তৈরির পুরো প্রক্রিয়া। উন্নতমানের মশলা ব্যবহার করে টাটকা মাছ দিয়েই প্রতিটি আইটেম রান্না করা হয়।

রেস্টুরেন্টটিতে শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘প্রজেক্ট হিলশা’ রেস্টুরেন্টটি। সবাই যখন যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন, চাইলে প্রিয়জন নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন প্রকৃতির কাছে তাজা ইলিশের স্বাদ নিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চালু হলো আকর্ষণীয় রেস্টুরেন্ট ‘প্রজেক্ট হিলশা’

আপডেট সময় ০৫:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১