ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন, বেঙ্গালুরুতে টিকটক হৃদয়সহ গ্রেপ্তার ৬

আকাশ জাতীয় ডেস্ক:

ফুসলিয়ে ভারতে নিয়ে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতন ও তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় টিকটিক হৃদয়সহ ৬ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিসি শহিদুল্লাহ বলেন, বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বেঙ্গালুরু পুলিশকে বার্তা দেয়া হয়েছে। বেঙ্গালুরু পুলিশ নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে। রাজধানীর হাতিরঝিল থানায় করা মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বাংলাদেশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

দুই বছর ধরে নিখোঁজ এক তরুণীর ওপর অমানুষিক যৌন নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওর সূত্র ধরে অনুসন্ধান করে রিফাতুল ইসলাম হৃদয় নামে এক নির্যাতনকারীকে শনাক্ত করেছে পুলিশের তেজগাঁও বিভাগ।

রাজধানীর হাতিরঝিল এলাকায় তার বাসা। সে এলাকায় টিকটক হৃদয় বাবু নামে পরিচিত। প্রায় দুই সপ্তাহ আগে ভারতের কেরালায় সে ও তার বন্ধুরা মিলে ওই তরুণীকে নির্যাতন করে। সে এখন ভারতের পুনেতে অবস্থান করছে।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশের ধারণা, ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে ভারতে পাচার করা হয়েছে। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হচ্ছে। পাচার ও নির্যাতনের ঘটনায় হৃদয় ও তার বন্ধুরা জড়িত। হৃদয়ের বাসা তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র, জেএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে। হৃদয়ের বন্ধুদের শনাক্তের পাশাপাশি তারা ভারতীয় নাকি বাংলাদেশি, সেটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন, বেঙ্গালুরুতে টিকটক হৃদয়সহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১