ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে যাওয়া সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে সাবসিডি (ভর্তুকি) দেবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য টিকা দিতে বয়স শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ( ২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার, সেগুলো অনকে ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম। তাই আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।

‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দুই ডোজ টিকা নেওয়া থাকলে হোটেলে কোয়ারেন্টিনে থাকা লাগে না। সেটা বাসায় করতে হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীদের বয়স বেশির ভাগ ২০ থেকে ৪০ এর মধ্যে। আর আমরা টিকা দিচ্ছি ৪০ বছরের ঊর্ধ্বে। সে কারণে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের টিকা দিতে বয়স শিথিলের চিন্তা করছি। শুক্রবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আছে, সেখানে এই প্রস্তাব দেওয়া হবে। ’

ড. মোমেন বলেন, ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন, তার মধ্যে ১৩ জনের কোভিড আর একজনের ব্লাক ফাঙ্গাস ধরা পড়েছে। আর এটা নিয়ে প্রচারণা বেশি হচ্ছে। এটা নিয়ে সবাই ভয় পাচ্ছে, যেন বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট খুব বেশি। ফলে বিভিন্ন দেশ রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমাদের ফ্লাইট দিয়েছে বন্ধ করে। এসব দেশ ভাবছে ভারতীয় লোক এখান থেকে যাবে ওদের দেশে, আর এই অসুখ ছড়াবে। তবে সৌদি আরব একমাত্র ওপেন। তবে সৌদি আরবেরও এটা নিয়ে ভয়। তাই বাংলাদেশ থেকে কেউ সৌদি গেলে হোটেলে ৭ দিন কোয়ারেন্টিন করতে হবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশে ১৭ কোটি লোক। এর মধ্যে একজনের যদি ব্লাক ফাঙ্গাস ধরা পড়ে, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেবে সরকার: ড. মোমেন

আপডেট সময় ০৬:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১