ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মার্কিন আকাশে ভিনগ্রহের যান!

আকাশ নিউজ ডেস্ক:

মার্কিন আকাশে নাকি প্রায়ই দেখা মিলছে ভিনগ্রহীদের যান! রাতের আকাশে হঠাৎ একঝাঁক আলো এমনই রহস্যের জন্ম দিয়েছে। চলমান আলো দেখে অনেকেই দাবি করছেন সেগুলো আসলে ইউএফও নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে ভিডিও।

তদন্তমূলক চলচ্চিত্রের নির্মাতা মার্কিন নাগরিক জেরেমি করবেল সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, মাঝ আকাশে চলমান ইউএফও ঝলমল করছে। পরে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। তবে ভিডিওটি তিনি রেকর্ড করেননি। ২০১৯ এর ১৫ জুলাইয়ের ভিডিও এটি। জানা গিয়েছে, সান দিয়েগোর বন্দর ছেড়ে যাওয়ার সময় ইউএসএস ওমাহা নামে একটি জাহাজে নৌবাহিনীরা ঐ ভিডিও রেকর্ড করেছেন।

ভিডিও শেয়ার করে আরও একজন নৌসেনার পাইলট অবশ্য দাবি করেছেন, তিনি ও তার সহকর্মীরা প্রায়শই ভার্জিনিয়ার উপকূলে এই ইউএফওগুলো দেখে অভ্যস্ত। কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে ২০১৯ এ ভিডিও নিয়ে হঠাৎ এখন আবার মার্কিন মুল্লুকে শোরগোল কেন?

তার কারণ গত বুধবারেই আমেরিকার আকাশে দেখা মেলে রহস্যময় আলোর সারির। টেক্সাস থেকে উইসকনসিন- নানা টিভি স্টেশনে ফোন আসে প্রত্যক্ষদর্শীদের। মাথা চাড়া দেয় রহস্য। পরে অবশ্য জানা যায় এগুলো এলেন মাস্কের সংস্থা স্পেসএক্স প্রেরিত উপগ্রহ। কিন্তু তা সত্ত্বেও উৎকণ্ঠা এতটুকু থামেনি মানুষের মনে।

এদিকে ঐ ভিডিও যে সত্যই তা মানছেন সকলে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে ভিডিও সম্পর্কে খতিয়ে দেখার জন্য। ভিডিও যে সত্য তা মানছেন স্বয়ং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। যদিও ইউএফও এর উপস্থিতি মজার ছলেই নিচ্ছেন তিনি। কিন্তু ভিডিও যে দৃশ্যত সত্যই তা মানছেন ওবামাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মার্কিন আকাশে ভিনগ্রহের যান!

আপডেট সময় ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১