ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় তিন কোটি ৪১ লাখ টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

গত ৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ৬০২টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৪১ লাখ ২৭ হাজার টাকা।

করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন সরকারি নির্দেশ অনুযায়ী দূরপাল্লার বাস বন্ধ রাখার পর সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। এর পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সিরিয়াল পড়ে যায়।

স্বাভাবিকের তুলনায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রোববার (২৩ মে) সকাল ৬টা থেকে সোমবার (২৪ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬০২টি রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে দূলপাল্লার বাস পারাপার হয়েছে দুই হাজার ৯১৫টি। এতে টোল আদাল হয়েছে এক কোটি ৫৪ লাখ ২৭ হাজার টাকা।

এর আগে শনিবার (২২ মে) সকাল ৬টা থেকে রোববার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৭ লাখ টাকা। তবে এদিন দূরপাল্লার বাস কম থাকলেও অন্যান্য যানবাহন বেশি পারাপার হয়েছে এ সেতু দিয়ে।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে ১২/১৩ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। এর মধ্যে দূরপাল্লার বাস, ট্রাকের সংখ্যাই বেশি থাকে। কিন্তু করোনা সংক্রমণ রোধে সরকার দূরপাল্লার বাস বন্ধ করে দিলেও এ সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে ট্রাক, পিকআপভ্যান, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের সংখ্যাই বেশি। সোমবার (২৪ মে) থেকে সরকার দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ সেতু দিয়ে করোনার সময় এই প্রথম ২৪ ঘণ্টায় দুই হাজার ৯১৫টি রেকর্ড সংখ্যক দূরপাল্লার বাস পারাপার হয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল করায় ছোট ছোট যানবাহন খুব কম পারাপার হয়েছে এ সেতু দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় তিন কোটি ৪১ লাখ টাকা

আপডেট সময় ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১