ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ রিজভীর শয্যাপাশে মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রিজভীর মোহাম্মদপুরের হাউজিংয়ের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুরের হাউজিংয়ের বাসায় গিয়ে রিজভীর শারীরিক খোঁজ নেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

গত ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপি নেতা রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান, খালেদা জিয়া নিজে অসুস্থ হলেও বিভিন্ন সময়ে তার চিকিৎসকদের মাধ্যমে রিজভীর খোঁজ নিয়েছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই রিজভীর শারীরিক খোঁজ নিচ্ছেন।

ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঈদের পরের দিন মির্জা আব্বাস রিজভীর বাসায় গিয়ে তার শারীরিক খোঁজ নেন।

এ ছাড়াও রিজভীকে দেখতে বাসায় যান দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, ৯ মে হাসপাতাল থেকে বাসায় যাওয়া রুহুল কবির রিজভীকে প্রথম দেখায় চেনার উপায় ছিল না। শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

রুহুল কবির রিজভী গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজিটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় বেশ কিছু দিন।

গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তার দফা টেস্টে পজিটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অসুস্থ রিজভীর শয্যাপাশে মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১