ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি

আকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা তদন্তভার গ্রহণ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলা তদন্তে কোনো চাপ নেই বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে রমনা বিভাগের (ডিবি) উপকমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যা যা যা করণীয় তার সব করা হবে। অবশ্যই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।

এইচ এম আজিমুল হক বলেন, মামলা তদন্তে কোনো চাপ নেই।

প্রসঙ্গত, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ সেই মামলায় তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি

আপডেট সময় ০১:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১