ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে এ অন্যায়

আকাশ জাতীয় ডেস্ক:

‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।

’মঙ্গলবার (১৮ মে) রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বেরিয়ে যাওয়ার পথে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একথা বলেন।

এদিন দুপুরে রিমান্ড শুনানিকালে এজলাসকক্ষে আইনজীবীদের নির্ধারিত বেঞ্চে রোজিনাকে বসানো হয়। বিচারক এজলাসকক্ষে প্রবেশ করলে তিনি দাঁড়িয়ে যান। এসময় আইনজীবীর মাধ্যমে অনুমতি নিয়ে ফের তিনি বেঞ্চে বসেন।

তার পক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তবে এসময় রোজিনাকে বিচারক কিছু জিজ্ঞাসা করেননি এবং তিনি নিজ থেকেও কিছু বলেননি।

তবে সিএমএম আদালতের এজলাসকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা রোজিনাকে জিজ্ঞেস করেন, আপনার কিছু বলার আছে কিনা?

জবাবে রোজিনা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। ’

আর কোনো কথা বলতে না দিয়ে পুলিশ তাকে সরিয়ে নেয়।

এর আগে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা পাঁচদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে এ অন্যায়

আপডেট সময় ০৫:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১