ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বিমানের মদিনা-কুয়েত-ব্যাংকক ফ্লাইট বাতিল

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বিমান বাংলাদেশের তিনটি রুটের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রুটগুলো হলো-সৌদি আরবের মদিনা, কুয়েত এবং থাইল্যান্ডের ব্যাংকক। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডন ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়। ২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রথম ঢেউ চলাকালীন সময় থেকে এই তিনটি রুট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরেও এসব রুটে কোনো ফ্লাইট পুনরায় চালু হয়নি।

বিমান জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞার কারণে বিমানের ভারতের কলকাতা, দিল্লি, ওমানের মাস্কাট, নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ঢাকা ও চট্টগ্রাম থেকে ইউএইর দুবাই, আবুধাবি এবং শারজাহ রুটে বিমানের ফ্লাইট চলাচল করত। দেশটির সরকার ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় ফ্লাইটগুলো স্থগিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বিমানের মদিনা-কুয়েত-ব্যাংকক ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৫:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১