ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামুনুল হকসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের আলোচিত ঘটনায় গ্রেফতার মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেফতার হয় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ অনেকেই। পরে তাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক বক্তব্য ও কথা বলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে এ ঘটনায় গাজীপুরে মামলা দায়ের করা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। রিমান্ডের কারণে তাকে ঢাকায় নেওয়া হয়‌। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ কারাগারে বন্দি রাখা হয়েছিল। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মামুনুল হকসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে

আপডেট সময় ০১:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১