ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫ অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে: ড. সালেহউদ্দিন আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল ব্যাঙের বিষ দিয়ে বিরোধীদলীয় নেতাকে হত্যা করে রাশিয়া: গোয়েন্দা তথ্য আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা ‘কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই’

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় শামীম ইস্কান্দার

আকাশ জাতীয় ডেস্ক: 

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। বুধবার রাতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কমে গেছে শরীরের অক্সিজেন। পাশাপাশি শ্বাসকষ্টও বেড়েছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিনে তার শারীরিক অবস্থা জটিল হচ্ছে।

চিকিৎসকদের সূত্রে আরও জানা গেছে, গত এক বছর ধরেই বেগম খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল। আগে তাঁর ডায়াবেটিসের মাত্রা ৮ থেকে ১০ পয়েন্টের মধ্যে থাকতো। কিন্তু গত ২-৩ দিন ধরে সেটা ১৬ থেকে ১৮ পর্যন্ত উঠছে। কখনও-কখনও সেটা ২০ ছাড়িয়ে যাচ্ছে। এজন্য তাঁকে আরও কিছু দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখতে হবে।

বর্তমানে তাঁর শরীরে প্রধান দুটি সমস্যা রয়েছে। একটি হচ্ছে শ্বাসকষ্ট, আরেকটি হচ্ছে ডায়াবেটিস। কোভিড আক্রান্ত সব রোগীর কম-বেশি শ্বাসকষ্ট হয়েই থাকে। এ ক্ষেত্রে বয়স্ক মানুষ হিসেবে খালেদা জিয়ার শ্বাসকষ্ট একটু বেশি। কোভিডের কারণেই ডায়াবেটিস কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।

খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় শামীম ইস্কান্দার

আপডেট সময় ১১:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১