ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ দিনেও নেভেনি সুন্দরবনে লাগা আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন প্রায় ৩০ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রণের দাবী করা হলেও আজ বুধবার দিনভর জ্বলছে এই ম্যানগ্রোভ বনের গাছপালা ও লতাগুল্ম।

এদিন সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবারের মধ্যে সুন্দরবনে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।

গত ৩দিন ধরে গাছপালা ও লতাগুল্ম জ্বলতে থাকায় সংকটে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। গত ৩দিন আগে সোমবার সকাল ১১টায় সুন্দরবনের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। মঙ্গলবার বিকালে ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণের কথা বলে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের ৩ ইউনিট সন্ধ্যায় সুন্দরবন থেকে চলে আসলেও বুধবার ভোর থেকে একই স্থানে ফায়ার লাইনের মধ্যে ধোয়ার কুণ্ডলী পাকিয়ে আবারও গাছপালা ও লতাগুল্মে দাউ-দাউ করে ফের আগুন জ্বলতে থাকে।

খবর পেয়ে সকালে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের শরণখোলা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এরপর মোরেলগঞ্জ ও বাগেরহাটের আরও ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সুন্দরবনে আগুন নিভানোর কাজে যোগ দিয়েছে। লোকালয় থেকে প্রায় ৩ কিলোমিটার গহীন বনের দাসের ভারানী এলাকায় সোমবার সকাল ১১টায় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এতথ্য নিশ্চিত করেছে।

এদিকে সুন্দরবন বিভাগের তথ্য মতে, সুন্দরবনে ১৬ বছরে ২৮ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা ও লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সরোয়ার হোসেন জানান, সোমবার সকাল ১১টায় পূর্ব সুন্দরবন বিভাগ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয় শরণখোলা রেঞ্জের দাশের ভারনী টহল ফাঁড়ি এলাকার বনে আগুন লেগেছে। প্রথমে শরণখোলা ও মোরেলগঞ্জ ও বিকালে বাগেরহাটের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যদের চেষ্টায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের পর মঙ্গলবার সন্ধ্যায় বন বিভাগ, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটসহ সুন্দরবন থেকে চলে আসা হয়। সকালে ওই অগ্নিকান্ডের স্থানে ফায়ার লাইনের মধ্যে ধোয়ার কুণ্ডলী পাকিয়ে আবারো গাছপালা ও লতাগুল্মে দাউ-দাউ করে ফের আগুন জ্বলতে থাকার খবর পেয়ে সকালে প্রথমে ফায়ার সার্ভিসের শরণখোলা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এরপর মোরেলগঞ্জ ও বাগেরহাটের আরও ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সুন্দরবনে আগুন নিভানোর কাজে যোগ দিয়েছে। স্থানটি দুর্গম হওয়ায় তৃতীয় দিনে এসেও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন আবারো যাতে বনের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাটা হয় ফায়ার লাইন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট বিকাল ৫টায়ও আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে সুন্দরবনে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানান এই জেলা ফায়ার সার্ভিসের এই শীর্ষ কর্মকর্তা।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাটের আরও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা সুন্দরবনে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ দিনেও নেভেনি সুন্দরবনে লাগা আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে

আপডেট সময় ১০:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১