ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে কোনো ধরনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৪ মে) বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন আসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তার চিকিৎসার জন্য পরিবারের নিবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত রেখে বাসায় চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আমরা জানি তিনি এখন বেসরকারি একটা হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তার চিকিৎসাসেবা দিচ্ছেন এ পর্যন্ত আমাদের জানা। এছাড়া তার চিকিৎসার বিষয়ে তার পক্ষ থেকে কোনো ধরনের আবেদন বা কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসেনি।

খালেদা জিয়া যেন উন্নত চিকিৎসা পান সেজন্য দেশে থেকে সেই ব্যবস্থা করে দেওয়ার কথা জানান তিনি।

দেশের বাইরে নিয়ে চিকিৎসা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আদালতের ব্যাপার। প্রধানমন্ত্রী যে ধারায় তার শাস্তি স্থগিত রেখে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আরো কিছু পেতে হলে তাকে আদালতের মাধ্যমেই আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১