ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

চালুর দিনই পদ্মাসেতু দিয়ে ট্রেন চলবে: রেলমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছর যখন পদ্মাসেতু চালু হবে সেদিনই সেতুর উপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৪ মে) রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর মাওয়া প্রান্ত পদ্মাসেতুর সঙ্গে সংযোগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে রেলমন্ত্রী বলেন, মানুষের স্বপ্নের পদ্মাসেতু, দেশের অনেক বড় অর্জন। এটি দেশের একটি বৃহৎ সামর্থ্য। পদ্মাসেতুতে সড়ক ও রেলপথ যুক্ত আছে। রেল অংশটি ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত ধরা আছে। তবে আগামী বছর পদ্মাসেতু উদ্বোধনের দিনে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু অগ্রাধিকারভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী দ্রুত কাজ চলমান।

রেলমন্ত্রী উল্লেখ করেন, করোনা ও লকডাউনের মধ্যেও প্রকল্পের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চলমান। মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সঙ্গে সংযোগ ভায়াডাক্ট-২ সংযোগ স্থাপিত হয়েছে।

রেলমন্ত্রী উল্লেখ করেন, এপ্রিল ২০২১ পর্যন্ত মাওয়া থেকে ভাঙ্গা সেকশনের সার্বিক অগ্রগতি ৬৬ শতাংশ এবং সম্পূর্ণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪১ দশমিক ৫৯ শতাংশ।

রেলপথমন্ত্রী মাওয়া প্রান্ত পরিদর্শন করে পরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান এবং সেখান থেকে ভাঙ্গা পর্যন্ত চলমান রেললাইন নির্মাণকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কাজের বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

চালুর দিনই পদ্মাসেতু দিয়ে ট্রেন চলবে: রেলমন্ত্রী

আপডেট সময় ০৬:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১