ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিউইতে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসক টিমের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (৩ মে) বিকেল ৪টার দিকে ম্যাডামকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছে।

জানা যায়, গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন। তখন চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্ট্যাবল। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে ননকোভিড জোনে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে তার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়।

জানতে চাইলে, খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাকে জানিয়েছেন দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

আপডেট সময় ০৮:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১