ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগে লকডাউন তুলে দেওয়ার দাবি শাহজান খানের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ নেতা এবং পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান ঈদের আগেই লকডাউন তুলে দেওয়ার দাবি করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। এ নিশ্চয়তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরাও খুব কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি না। লকডাউন যদি করতে হয় করার মতো করতে হবে। আর যদি শিথিল করতে হয় তাহলে সবার জন্য শিথিল করতে হবে।

এদিকে মে দিবসের এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন এ দফায় লকডাউনের পর গণপরিবহন চলতে পারে। তিনি শ্রমিকদের আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে গত মাসের ৫ তারিখ থেকে দূর পাল্লায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মাঝে কয়েকদিন রাজধানীর ভেতরে গণপরিবহন চললেও এখন সবই বন্ধ। যদিও এরই মধ্যে লকডাউন কিছুটা শিথিল করে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন অফিস, শপিং মল। এ প্রেক্ষাপটে গণপরিবহন চলাচলের জোর দাবি জানিয়ে আসছেন পরিবহন সংশ্লিষ্টরা।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের আগে লকডাউন তুলে দেওয়ার দাবি শাহজান খানের

আপডেট সময় ১১:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১