ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

কুয়েতে পাপুলের সাজা আরও তিন বছর বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক:

কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড আরও তিন বছর বেড়েছে। আগে তার চার বছর সাজার রায় দেয়া হলেও আপিলে সেই কারাদণ্ড আরও তিন বছর বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এছাড়া তাকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়ায়।

কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর সূত্র এবং দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার থেকে এ তথ্য জানা গেছে।

কুয়েতে শহিদ ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানবপাচারের অভিযোগে। অন্যটি করা হয় অর্থপাচারের অভিযোগে।

এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে করা মামলায় তার চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানবপাচারের দায়ে আদালত ৩ বছর কারাদণ্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড করেছে।

অপরদিকে অর্থপাচারের মামলা এখনও বিচারাধীন। এই মামলার রায় পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

অর্থ মানবপাচারের অভিযোগে গত বছরের ৬ জুন রাতে কুয়েত সিটির বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করেছিল দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অবৈধভাবে বাংলাদেশের লোকজনকে কুয়েতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের দায়ে গত জানুয়ারিতে পাপুলের চার বছর কারাদণ্ড হয়। এছাড়া ৫৩ কোটি টাকা জরিমানাও করেন আদালত। এ মামলায় কুয়েতের তিন নাগরিকের পাশাপাশি সাবেক সাংসদ পাপুলের তিন সহকর্মী এবং সিরিয়ার এক নাগরিককে কারাদণ্ড দেন আদালত।

লক্ষ্মীপুর-২ আসন (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল পাপুল। কুয়েতে কারাদণ্ডাদেশ হওয়ার পর তিনি এমপি পদ হারান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

কুয়েতে পাপুলের সাজা আরও তিন বছর বাড়ল

আপডেট সময় ১০:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১