ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

ভারতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে করোনাভাইরাস ভয়ংকর রূপ নেয়ায় দেশটিতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরির জন্য ভারতের পুনে ভিত্তিক সিরাম ইনস্টিটিউটের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেনসহ বিভিন্ন দেশ। খবর ইন্ডিয়া টুডের

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর মুখপাত্র এমিলি হর্ন একটি বিবৃতিতে জানিয়েছেন, ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং তার আমেরিকান সহযোগী জ্যাক সুলিভানের মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জরুরিভিত্তিতে ভারতে কোভিড -১৯ রোগীদের চিকিৎসার জন্যে জীবনদায়ী ওষুধ, টেস্ট কিট, ভেন্টিলেটর এবং ফ্রন্ট-লাইনের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই সরবরাহ করবে।

গত এক মাসে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা ভারতে করোনা ভ্যাকসিন তৈরির কাঁচামালের জন্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একাধিক টুইট করেছিলেন।

সম্প্রতি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা সংক্রমণ থেকে দেশের নাগরিকদের বাঁচানোই তাদের কাছে সবচেয়ে গুরুত্ব পূর্ণ। তাই এই মুহূর্তে আমেরিকার প্রতিটি নাগরিককে করোনা ভ্যাকসিন দিয়ে সুরক্ষিত করতে চায় বাইডেন সরকার। সেকারণেই অন্য কোনও দেশে করেনা ভ্যাকসিন তৈরির কাঁচামাল তারা সরবরাহ করবেন না। আর তাতেই ভারতের সংকট আরও খানিকটা বেড়ে যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন যে, করোনার বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সবরকম সাহায্যের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সহযোগী দেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে আমরা যোগাযোগ রেখেছি। আমরা খুব দ্রুত ভারত এবং ভারতের স্বাস্থ্যকর্মীদের জন্য যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

ভারতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা বাইডেনের

আপডেট সময় ০১:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১