ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে আবার সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

প্রথম দফার রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে ২০১৩ সালে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় ও গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে মোদী বিরোধী সমাবেশকে ঘিরে হামলার ঘটনায় পল্টন থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। এর মধ্যে মতিঝিলের মামলায় তিনদিন ও পল্টনের মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া সোমবার মোহাম্মদপুরে চুরির মামলায় তাকে রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, মামুনুলকে আদালতে আনাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল হক

আপডেট সময় ০১:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১