ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

দুই ফ্ল্যাটের মালিক ভিক্ষুক, মাসে আয় ৭৫ হাজার টাকা!

আকাশ নিউজ ডেস্ক:

সকাল-সন্ধ্যা হাত পাতেন মানুষের কাছে। ভিক্ষা করাই তার পেশা। মধ্যবয়স্ক এই ভরত জৈন ভারতীয় ভিখারীদের মধ্যে কুলশ্রেষ্ঠ। শুধু ভিক্ষা করে মাসে তার আয় পঁচাত্তর হাজার টাকা। সত্তর লক্ষ টাকা দিয়ে দুটি ফ্ল্যাট কিনেছেন।

ল্যাপটপ চালাতে সিদ্ধহস্ত এই ভিক্ষুক বললেন, লজ্জার কি আছে। অন্য চাকরির মতো এটাও আমার পেশা। ভিক্ষা চাইবার অভিনব কলাকৌশল আমাকে আয়ত্ত করতে হয়েছে।

ভরত জৈন একটা গাড়ি কেনার কথা ভাবছেন! কিন্তু, গাড়ি চালিয়ে এসে ভিক্ষা চাইলে কেউ কি আর দেবে? ভরতের সাফ উত্তর, চালিয়ে আসবো কেন? ড্রাইভার স্পট এর কিছু দূরে নামিয়ে দেবে। লোকে সোফার নিয়ে কাজে আসে না?

এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কলকাতার লক্ষ্মী। তার দিনে আয় একহাজার টাকা করে। মাসিক আয় তিরিশ হাজার। বারো বছর বয়সে ভিক্ষাবৃত্তি শুরু। এখন বয়স চৌষট্টি। লক্ষ্মী বললেন, ভাগ্যিস আমাদের পেশায় রিটায়ারমেন্ট নেই।

মুম্বাইয়ের চারনি রোডের গীতা তালিকায় তৃতীয়। যদিও তাঁর আয় দিনপ্রতি দেড় হাজার। কিন্তু লক্ষ্মীর মতো পেশায় দীর্ঘদিন নয় বলেই তাঁকে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

চতুর্থ স্থানে আছে পাটনা রেলওয়ে স্টেশনের ভিক্ষুক পাপ্পু। পাপ্পুও দেড়হাজার টাকা দিনে আয় করে। ফ্ল্যাটও কিনেছেন। কিন্তু, কমদিনের পেশা বলে চার নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

দুই ফ্ল্যাটের মালিক ভিক্ষুক, মাসে আয় ৭৫ হাজার টাকা!

আপডেট সময় ১০:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১