ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনেত্রী কোয়েলের জুম্বা, ভিডিও ভাইরাল

আকাশ বিনোদন ডেস্ক :  

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন ছবি ‘রক্ত রহস্য’ মুক্তির পর তার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি জুম্বা সেশনের ভিডিও।

শনিবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জিনিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন করে জুম্বা সেশনের ভিডিও শেয়ার করেনকোয়েল মল্লিক। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ভিডিও শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যায়, একটি বিদেশি গানের তালে জুম্বা করছেন কোয়েল মল্লিক।

অভিনেত্রীর ওই ভিডিও দেখে ফলোয়াররা তাকে ভালবাসায় সিক্ত করতে শুরু করেন।

মা হওয়ার পরও কীভাবে নিজেকে ‘ফিট অ্যান্ড ফাইন’ রাখতে হয়, কোয়েলের ভিডিও থেকেই তা স্পষ্ট।

মা হওয়ার কয়েক মাসের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হন রনজিত মল্লিক কন্যা কোয়েল। কোয়েলের পাশাপাশি অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানেও আক্রান্ত হন এ মহামারীতে।

স্বামীসহ কোয়েল করোনায় আক্রান্ত হওয়ার পর রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিকেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যা নিয়ে ওই সময় টলি টাউনে চিন্তার ভাঁজ পড়ে।

কোয়েল নিজের টুইটার হ্যান্ডেলেই করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন। ওই সময় কোয়েল বলেন, করোনা হলে তা লুকিয়ে রাখার বিষয় নয়। এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সবাই সাবধানে থাকুন।

করোনা থেকে সেরে ওঠার পর মুক্তি পায় কোয়েলের নতুন ছবি ‘রক্ত রহস্য’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনেত্রী কোয়েলের জুম্বা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১