ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।

দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও নেই।

এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

আপডেট সময় ০১:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১