ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছে ১৩৯ বছরের বাড়ি, দেখতে রাস্তায় ভিড়

আকাশ নিউজ ডেস্ক: 

কখনো দেখেছেন ব্যস্ত রাস্তায় ‘গুটিগুটি পায়ে’ এগিয়ে চলেছে একটা পুরো বাড়ি। সান ফ্রান্সিসকো শহরের এক রাস্তায় এমনই এক দৃশ্য দেখা গেল।

সবুজ রঙের একটা বাড়ি এ পাড়া থেকে ও পাড়ায় চলে গেল। আসলে চলে গেল না। গত ৮ বছর ধরে বাড়িটিকে সরানোর প্রস্তুতি চলছিল। গত রবিবার সেই কাজই সম্পন্ন হয়। আর বাড়ি সরানোর এমন দৃশ্য ভাইরাল হতে সময় নেয়নি মোটেই।

সান ফ্রান্সিসকোর ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে ১৩৯ বছর ধরে ঠিকানা ‘ইংল্যান্ডার হাউস’ নামে এক বাড়ির। যাতে রয়েছে ৬টি শোবার ঘর এবং ৩টি স্নানের ঘর। কিন্তু ঐতিহাসিক সেই ঘরকে না ভেঙে সরানোর প্রয়োজন হয়। গত কয়েক বছর ধরে তার প্রস্তুতি চলছিল।

রাস্তার ২ ধারের গাছগুলোর ডাল ছেঁটে দেওয়া পার্কিংয়ের জায়গাগুলি খালি করে রাস্তা চওড়া করা এমন কি বিদ্যুতের তারও সরিয়ে ফেলে হয়। আর যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িটিকে সেটি একটি একমুখী রাস্তা। তাতে আবার উল্টো দিকে বাড়িটিকে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

হাইড্রোলিক ডলিতে তুলে ধীর গতিতে বাড়িটিকে ফ্র্যাঙ্কলিন স্ট্রিট থেকে ৭ ব্লক দূরে ফুলটনে নিয়ে যাওয়া হয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে বাড়িসহ ডলিগুলোকে ১ মাইল প্রতি ঘণ্টা গতিতে নিয়ে যাওয়া হয়।

আর আস্ত একটি বাড়ির এমন যাত্রা দেখতে রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে যান। তারা মোবাইলে সেই বিরল দৃশ্য রেকর্ড করেন। পরে যা ভাইরাল হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছে ১৩৯ বছরের বাড়ি, দেখতে রাস্তায় ভিড়

আপডেট সময় ১০:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১