ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার বিকাল চারটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্কোয়াডে থাকা ২০ জন ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফের সদস্য, বিসিবির কর্মকর্তা, ফিজিও, চিকিৎসক মিলিয়ে আরো প্রায় ১৫ জন সদস্য গিয়েছেন নিউজিল্যান্ড সফরে।

টাইগার ক্রিকেটাররা রওয়ানা হওয়ার সময়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে সকলের কাছে দোয়া চেয়েছেন। ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দলের সার্বিক দেখভালের দায়িত্ব নিয়ে এই সফরে গিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দলের ম্যানেজার হিসেবে গিয়েছেন ক্রিকেট অপসের ম্যানেজার সাব্বির খান। নির্বাচকদের মধ্যে গিয়েছেন হাবিবুল বাশার সুমন। আর মিডিয়া ম্যানেজার হিসেবে দলের সঙ্গী হয়েছেন রাবিদ ইমাম।

যেহেতু বর্তমানে করোনা মহামারীর সময়। তাই ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর পাশাপাশি আরো দুজন চিকিৎসককে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারা হলেন চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও হুমায়ূন মোর্শেদ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি। ওয়েলিংটনে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। এটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিলটনে বাংলাদেশ সময় সকাল সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়।

নিউজিল্যান্ড সিরিজে ২০ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন টাইগাররা

আপডেট সময় ০৭:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১