ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

দেশপ্রেম আগে, আমি টেস্ট খেলবো: মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে বিদেশি লিগে খেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জাতীয় দলের খেলা থাকলেও তাদের জোর করে খেলানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কিন্তু মোস্তাফিজুর রহমান বিসিবির দেওয়া সুযোগ নিচ্ছেন না। বরং বলটা বিসিবির কোর্টেই ঠেলে দিলেন এই বাঁহাতি পেসার। জানিয়ে দিলেন, দেশের খেলাই সবার আগে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলে খেলতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিসিবি একাডেমিতে সংবাদমাধ্যমকে ফিজ বলেন, ‘আমার কাছে সবার আগে দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্টের জন্য ডাক পেলে আমি টেস্ট খেলবো। না থাকলে তো বিসিবি সেটাও জানাবে। তখন আমি তাদের (বিসিবির) কাছে (আইপিএলে খেলার কথা) বলবো। বিসিবি ছাড় দিলে আইপিএলে খেলবো। দেশপ্রেম আগে। ’

মোস্তাফিজ আরও বলেন, ‘বিসিবি চাইলে শ্রীলঙ্কা যেতে রাজি না হওয়ার কারণ নেই। বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো। এখানে দেশের খেলা বা জাতীয় দলের খেলা ভিন্ন বলে কিছু নেই। ‘

দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় সাকিব আল হাসানকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিন্তু ঠিকই ছাড়পত্র দিয়েছে তাকে। মোস্তাফিজকেও একই সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। কিন্তু ২৫ বছর বয়সী ফিজ যেন নিজেকে সমালোচনার হাতে সঁপে দিতে চাইলেন না।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হওয়া আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব ও মোস্তাফিজ। এর মধ্যে সাকিবকে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। অন্যদিকে মোস্তাফিজকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন মোস্তাফিজ। আইপিএলের পরের মৌসুম শুরু হওয়ার কথা এপ্রিল মাসে। একই সময়ে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। টেস্টের চুক্তিতে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে খেলা মোস্তাফিজের শ্রীলঙ্কা সিরিজে খেলার সম্ভাবনা বেশ জোরালো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

দেশপ্রেম আগে, আমি টেস্ট খেলবো: মোস্তাফিজ

আপডেট সময় ০৫:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১