ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে বিশ্বকাপ হোক চায় না পাকিস্তান!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনায় তা স্থগিত হয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যায়। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। তার আগে পূর্বনির্ধারিত সূচি অনুসারে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

ভারতে বিশ্বকাপ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা থাকায় এক দেশের ক্রীড়াবিদরা অন্য দেশের ভিসা পেতে বেশ জটিলতায় পড়তে হয়।

সেই জটিলতা এড়াতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভারতের বিশ্বকাপ আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে নেয়ার দাবি জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ ব্যাপারে লাহোরে পিসিবি চেয়ারম্যান এহসান মানি সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তান সরকার আমাদের কখনই বলেনি আমরা ভারতে খেলতে যেতে পারব না। আমরা আইসিসিকে জানিয়েছি আমরা অংশগ্রহণ করতে চাই। তবে আমাদের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক, সমর্থক ও বোর্ড কর্তাদের ভারতের ভিসার লিখিত প্রতিশ্রুতি চেয়েছি। আয়োজক দেশের চুক্তি অনুযায়ী ভিসা দিতে তারা বাধ্য।

তিনি আরও বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে এসব ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আইসিসি কিন্তু এখনও তা হয়নি। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারিতে আরও একবার এ কথা জানিয়েছি। বলে দিয়েছি, মার্চের মধ্যে নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে সরিয়ে নেয়ার দাবি জানাব।

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, বিশ্বকাপে অংশ নিতে আইনতভাবে কেউ আমাদের বাধা দিতে পারে না। ভারত যদি টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতে শিফট করা হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

ভারতে বিশ্বকাপ হোক চায় না পাকিস্তান!

আপডেট সময় ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১