ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক: 

স্থানীয়দের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শনিবার সকালে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন তিন শতাধিক ছাত্র-ছাত্রী।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে প্রথমে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়ে বিক্ষোভ করেন। সেখানে তারা তিন দফা দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

তাদের দাবি, শনিবার দুপুর ২টার মধ্যে আবাসিক হল খুলে দিতে হবে, ক্যাম্পাসসংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না। আর ২টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এক সপ্তাহ আগের একটি ক্রিকেট ম্যাচে বাকবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিল জাবির কয়েকজন শিক্ষার্থীর। এই ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা জাবি শিক্ষার্থীদের মেসে হামলা করে।

পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাপক সংঘর্ষ বাধে। স্থানীয়দের হামলায় জাবির অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ শিক্ষার্থী গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় ১২:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১