ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুবলীর গিটার বাজানোর ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে ‘বায়ো বাবল’ সুরক্ষায় শুটিং শুরু হয়ে গেলেও দেখা মেলেনি জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর। এ নিয়ে অনেক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন এ চিত্রনায়িকা।

এমনকি তার মা হওয়া না হওয়া নিয়েও গুঞ্জন রটে। যদিও এসব গুঞ্জনে কান দিচ্ছেন না বুবলী।

ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুনরূপে আবির্ভূত হলেন বুবলী।

এদিন নিজের ইউটিউব চ্যানেলে গিটার বাজানোর ভিডিও প্রকাশ করে ভক্তদের তাক লাগিয়ে দেন বুবলী। তার গিটারের সুরে মুগ্ধ নেটিজেনরা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি আপলোড করেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা গেছে, ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ গিটারে বাজাচ্ছেন বুবলী।

এ নিয়ে এক ভিডিওবার্তায় বুবলী বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।’

বুবলী আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করব, মানুষের ভালোর জন্য বা নিজের ভালোর জন্য ক্ষুদ্র একটি কাজ হলেও প্রতিদিন যেন করার চেষ্টা করি আমরা’।

অভিনেত্রী হলেও সঙ্গীত ভীষণ পছন্দ বুবলীর। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো বাজাতে পছন্দ করেন তিনি। যদিও বিষয়টি তার ভক্ত-অনুরাগীদের অনেকেরই অজানা ছিল এতোদিন।

তবে বিশ্বভালোবাসার দিনে বুবলীর এ প্রতিভায় মুগ্ধ হয়েছেন অনেকেই।

এদিকে জানা গেছে, দীর্ঘ ১১ মাস পর ‘নীল চোখ’ নামে নতুন সিনেমা দিয়ে ফিরছেন বুবলী। বিতে দুই নায়ক নিরব হোসেন ও রোশানের বিপরীতে দেখা যাবে তাকে। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘নীল চোখ’ শিরোনামের এ সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুবলীর গিটার বাজানোর ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৭:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১