ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

বন্ধ ক্যাম্পাসে সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা!

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাকালীন বন্ধ ক্যাম্পাসে সান্ধ্যকালীন কোর্সের ভর্তি পরীক্ষা নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ। একইসঙ্গে সান্ধ্যকালীন কোর্সের আগের দুটি ব্যাচের চূড়ান্ত পরীক্ষা নিয়েছে বিভাগটি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এসব পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমতি ছিল না বলে জানা গেছে।

বিভাগ সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৩১৬ ও ৩১৭ নম্বর কক্ষে শুরু হয় নবম ব্যাচের ভর্তি পরীক্ষা। দুপুর ১২টার দিকে শেষ হয় ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় মোট ৫৯ জন শিক্ষার্থী অংশ নেন।

এদিকে ভর্তি পরীক্ষার সঙ্গে সঙ্গে সান্ধ্যকালীন কোর্সেরও দুটি ব্যাচের চূড়ান্ত পরীক্ষা নেয় বিভাগটি। ওই ভবনেই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় হিউমেন রাইটস বিষয়ের চূড়ান্ত পরীক্ষা। পরে আবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরো একটি পরীক্ষা হয়। পরীক্ষায় আনুমানিক ৮০ জন উপস্থিত হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স চূড়ান্ত বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়। ফলে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে বিভাগগুলো।

তবে সান্ধ্যকালীন কোর্সের পরীক্ষা নেওয়ার অনুমতি বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে অনার্সের তিনটি বর্ষের মতো সান্ধ্যকালীন কোর্সের পরীক্ষাও বন্ধ রয়েছে। তবে প্রশাসনের অনুমতি ছাড়াই আইন বিভাগ সান্ধ্যকালীন কোর্সের এসব পরীক্ষা নিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু  বলেন, ‘পরীক্ষা কমিটির আহ্বায়ক স্যার আমাকে জানালে আমি বিভাগের যাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি আছে কিনা এ সম্পর্কে আহ্বায়ক স্যারই ভালো বলতে পারেন। আমি কিছু বলতে পারবো না। ’

প্রশাসনের অনুমতির ব্যাপারে পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জহুরুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। এমনকি পরীক্ষা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহানের মোবাইলে কল দিলে তিনিও ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বিভাগের শিক্ষকরা আমাকে কিছু জানায়নি চুপিচুপি তারা এ কাজটা করেছে। বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে প্রক্টরকে পাঠিয়ে পরীক্ষা বন্ধ করতে বলেছি। যেখানে সাধারণ শিক্ষার্থীদের সবকিছুই বন্ধ সেখানে সান্ধ্যকোর্সের পরীক্ষা কিভাবে নেয় তারা। আমি ঢাকার বাইরে আছি কাল (শনিবার) এসে বিষয়টা নিয়ে বসবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ ক্যাম্পাসে সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা!

আপডেট সময় ০৯:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১