ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবারও আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমার দূতকে তলব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আবারও আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে প্রবেশ করেছে। এই ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ নিয়ে ৬ষ্ঠ দফা তলব করা হয়েছে। এবিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরণের ঘটনা যেন না ঘটে সে জন্য কড়াভাবে সতর্ক করা হয়েছে। মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও বৃহস্পতিবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ানমারের দূতকে তলবের বিষয়টি জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের দূতকে বলা হয়েছে মিয়ানমার এ ধরণের লঙ্ঘনের পুনরাবৃত্তি করলে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমার দূতকে তলব

আপডেট সময় ১০:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭