ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণধর্ষণের হুমকি দিয়ে ‘বাদামী সন্ত্রাসী’ বলে কটাক্ষ প্রিয়াঙ্কাকে

আকাশ বিনোদন ডেস্ক :

বর্তমানে মার্কিন পপ তারকা নিক জোনাসের স্ত্রী তিনি। নিকের সঙ্গে বিয়ের পর আপাতত লস এঞ্জেলসেই থাকছেন প্রিয়াঙ্কা। মার্কিন মুলুকে থাকার সময়ই এবার নিজের বই ‘আনফিনিশড’ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আনফিনিশড’ প্রকাশের সময় টেলিভিশন চ্যানেলের সাক্ষাতাকারে হাজির হয়ে জীবনের একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। যার মধ্যে অন্যতম ‘বাদামী সন্ত্রাসী’ বলে তাকে আক্রমণের বিষয়টি।

প্রিয়াঙ্কা জানান, ২০১২ সালে ‘ইন মাই সিটি’ মুক্তির সময় মার্কিন মুলুকে বর্ণ বিদ্বেষের মুখে পড়েন তিনি। ওই সময় প্রিয়াঙ্কাকে ‘বাদামী সন্ত্রাসী’ বলে কটাক্ষ করা হয়। প্রিয়াঙ্কার মতো একজন বাদামি রঙের মানুষ মার্কিন মুলুকে কী করছেন বলেও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় বলে জানান অভিনেত্রী। বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের আগে যেমন বর্ণ বিদ্বেষের মুখে পড়েন প্রিয়াঙ্কা, তেমনি ২০১২ সালে ‘ইন মাই সিটি’র মুক্তির সময়ও তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে জানান পিগি।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাই যে প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি বর্ণ বিদ্বেষের মুখে পড়েন, এমন নয়। এর আগে শিল্পা শেট্টিকেও বর্ণ বিদ্বেষের মুখে পড়তে হয়। ‘বিগ ব্রাদার’ নামে একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে শিল্পাকে বার বার বর্ণ বিদ্বেষের জেরে হেনস্থা করা হয়। যা সহ্য করতে না পেরে এক সময় কেঁদে ফেলেন শিল্পা শেট্টি। বলিউড অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসার পর মন ভেঙে যায় ভারতীয়দের। যদিও বিগ ব্রাদারের ঘরের সকল কটাক্ষ, আক্রমণকে সহ্য করে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরে সেখান থেকে বের হন শিল্পা শেট্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণধর্ষণের হুমকি দিয়ে ‘বাদামী সন্ত্রাসী’ বলে কটাক্ষ প্রিয়াঙ্কাকে

আপডেট সময় ১০:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১