ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলের কক্ষপথে আরব মহাকাশযান

আকাশ নিউজ ডেস্ক:   

এই প্রথম মহাকাশ জয়ের পথে সংযুক্ত আরব আমিরাত (ইউএইই)। মঙ্গলজয়ের জন্য সম্প্রতি ইউএই একটি মহাকাশযান উৎক্ষেপণ করে। মঙ্গলবার রাতে মঙ্গলের কক্ষপথে সফলভাবে প্রবেশ করল তাদের মহাকাশযান।

এটাই পৃথিবীর কক্ষপথের বাইরে কোনও আরব দেশের প্রথম মহাকাশ অভিযান। আর প্রথম অভিযানেই এমন সাফল্যে তৈরি হল ইতিহাস। গত সাত মাস ধরে ৩০ কোটি মাইল পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে সফল হল মহাকাশযান ‘আমাল’। প্রসঙ্গত, আরবি এই শব্দের অর্থ ‘আশা’। আশাপূরণের লক্ষ্যে যে তারা অনেকটাই এগিয়ে গেল তা এদিনের সাফল্য থেকে পরিষ্কার।

মঙ্গলে বহু অভিযানই ব্যর্থ হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রায় ৬০ শতাংশ অভিযানই কোনও না কোনও কারণে সাফল্যের মুখ দেখেনি। ফলে টেনশন ছিলই। শেষ পর্যন্ত আমাল সফল ভাবে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ার পরই উল্লাসে ফেটে পড়েন দুবাইয়ে দেশের মহাকাশ গবেষণা সংস্থার দপ্তরের কর্মীরা। তার আগের মিনিট পনেরো ছিল দমচাপা রুদ্ধশ্বাস মুহূর্তের। তবে শেষ ভাল যার, সব ভাল তার।

ইতিহাসে শামিল হতে পেরে উচ্ছ্বসিত যুবরাজ মহম্মদ বিন জায়েদ আলিও। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কয়েক দিন ধরেই শুরু হয়ে গিয়েছিল কাউন্ট ডাউন। পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ি বুর্জ খলিফা-সহ দেশের ল্যান্ডমার্কগুলো সেজেছিল লাল আলোয়। এদিন ইতিহাস রচনার পরে অনেককে পথে নেমে এসে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলের কক্ষপথে আরব মহাকাশযান

আপডেট সময় ১০:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১