ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

সাবেক পর্নস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে ২৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন একটি অনুষ্ঠানের উদ্যোক্তা। ওই ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে সানিকে জিজ্ঞাসাবাদ করেছে কেরালা পুলিশ। গেল শনিবার তার বয়ান রেকর্ড করে কেরালার এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চ।

পুলিশ সূত্রে খবর, সানির বিরুদ্ধে অভিযোগ করেছেন আর শিয়াস নামে এক ব্যক্তি, যিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কো-অর্ডিনেটর। তার অভিযোগ, ২০১৬ সাল থেকে পাঁচটি অনুষ্ঠানের জন্য কয়েক কিস্তিতে মোট ২৯ লাখ টাকা নিয়েছিলেন সানির ম্যানেজার। কিন্তু একটা অনুষ্ঠানেও যোগ দেননি সানি।

এই অভিযোগের সঙ্গে শিয়াস নামের ওই ব্যক্তি সানির সঙ্গে আর্থিক লেনদেনের নথিও পুলিশের কাছে জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতে ‘বেবি ডল’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে তিরুবন্তপুরমের পোভারে দেখা করেন এরনাকুলম ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা। এরপর তার বয়ান রেকর্ড করা হয়।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সানি। তবে তিনি জানিয়েছেন, প্রতারণা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

সানির কথায়, তিনি অনুষ্ঠানের জন্য ওই ইভেন্ট কোম্পানিকে একাধিক ডেট দিয়েছিলেন, কিন্তু একটা ডেটেও তারা অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি। বারবার ডেট পরিবর্তন করা হয়েছে। কাজেই, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেরালা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

আপডেট সময় ১১:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১