ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলের ছবি পাঠালো চীনা মঙ্গলযান

আকাশ নিউজ ডেস্ক:  

লাল গ্রহ মঙ্গলের পথে চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১। লালগ্রহে নামার আগেই ছবি পাঠাল মঙ্গলযানটি। ছবি দেখে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। একটি সাদাকালো ছবি পাঠিয়েছে তিয়ানওয়েন-১। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিয়ানওয়েন-১ মঙলে অবতরণ করবে বলে আশা চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের। তারপর লালগ্রহ সম্পর্কে আরও বেশি জানা যাবে।

মঙ্গল অভিযানে এই মুহূর্তে প্রতিযোগিতার স্তরে রয়েছে চীন এবং আমেরিকা। গত জুলাই মাসে চীনের তিয়ানওয়েন-১ মঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছে। আগামী মে মাস নাগাদ তা অবতরণের কথা। এদিকে, আমেরিকার মঙ্গলযান ‘পারসিভিয়ারেন্স’ মঙ্গলের মাটি ছুঁতে চলেছে।

দীর্ঘ কয়েক বছর ধরে নাসার মিশন মঙ্গলের অঙ্গ পারসিভিয়ারেন্স। ফলে তার উপর আশাও অনেক বেশি। আবার এই লড়াইয়ে আমেরিকাকেক টেক্কা দিতে চায় চীন। তাই তড়িঘড়ি তিয়ানওয়েন-১ কে পাঠানো হয়েছে। ৫ টন ওজনের মঙ্গলযানটির অরবিটার, ল্যান্ডার, রোভার – এই অংশের সমন্বয়ে তৈরি।

এই মুহূর্তে তিয়ানওয়েন-১ মঙ্গলপৃষ্ঠ থেকে ১.১ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। গতি বাড়িয়ে মঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তে লালগ্রহের ছবি যখন তোলা হয়েছিল, সেসময় তিয়ানওয়েন-১ ছিল আরও দূরে। ২.২ মিলিয়ন কিমি দূর থেকে ক্যামেরার সাহায্য ছবি তোলে। সাদাকালো একটি ছবি।

মঙ্গলের মাটির ভ্যালস মেরিনারিস এবং সিয়াপারেল্লি ক্রেটার এলাকায় ছবি তোলা হয়েছে। মঙ্গলযানের পাঠানো ছবিটি থেকে মঙ্গলের এই এলাকা সম্পর্কে বেশ কিছু ধারণা করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে অপেক্ষা এখন পারসিভিয়ারেন্স এবং তিয়ানওয়েন-১’এর মঙ্গলপৃষ্ঠে অবতরণের। তারপর আসল ছবিটা পরিষ্কার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলের ছবি পাঠালো চীনা মঙ্গলযান

আপডেট সময় ০৯:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১