ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলগামী পণ্যবাহী রকেট বিধ্বস্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

মঙ্গলে ভারী পণ্যবাহী রকেট পাঠানোর চেষ্টায় ব্যর্থ হলো মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেস এক্স। প্রায় ১০০ টন ওজন বহনের ক্ষমতা সম্পন্ন রকেটটি মাঝপথেই ভেঙে পড়ল। মঙ্গলবার এই দুর্ঘটনার কথা টুইটে জানিয়েছে স্পেস এক্স।

পণ্যবাহী রকেট মহাকাশে পাঠানো স্পেস এক্সের খুব নতুন প্রকল্প নয়। এর আগে কয়েকটি মিশন সফলও হয়েছে। এবারও প্রায় ১৬ তলা বাড়ির সমান উচ্চতার এসএন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল টেক্সাসের বোকাচিকা থেকে।

নাসা সোশ্যাল মিডিয়ায় তার লাইভস্ট্রিমিং করে। উৎক্ষেপণের পর মাঝআকাশে গিয়ে আচমকাই রকেটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তা ফের চালু করার চেষ্টাও চলে। কিন্তু তা ব্যর্থ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে তা সটান নেমে আসে ভূপৃষ্ঠের দিকে। তাতেই তাল কেটে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন, ব্যর্থ হল এবারের মিশন।

রকেটটি প্রায় ৩৯৪ ফুট লম্বা, ভারী চেহারা। প্রচলিত রকেটের ধারণা ভেঙে এখন প্রযুক্তির সঙ্গে মানিয়ে এ ধরনের রকেট তৈরি করছে স্পেস এক্সের মতো সংস্থা। আপাতত উদ্দেশ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, চাঁদ কিংবা মঙ্গলে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়া।

পরবর্তীতে অবশ্য এলন মাস্কের সংস্থার লক্ষ্য, এ ধরনের রকেটে মহাকাশচারীদের পাঠানো। সব ঠিকঠাক থাকলে কয়েক বছরের মধ্যেই নভোশ্চরদের মহাকাশযাত্রা আরও সহজ হতে পারে, আরও ঘনঘন তারা যেতে পারেন মহাশূন্যে। কিন্তু পণ্যবহনের ধাপেই ব্যর্থ হল স্পেস এক্সের এই নয়া প্রযুক্তির রকেট। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সংস্থাকে এখনও যে বহুদিনের অপেক্ষা, তা বলাই বাহুল্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলগামী পণ্যবাহী রকেট বিধ্বস্ত

আপডেট সময় ১০:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১