ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

নিউইয়র্কের তালাবদ্ধ ঘর থেকে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইডে তালাবদ্ধ ঘর থেকে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উদ্ধার করা হলো বাংলাদেশি বংশোদ্ভুত জিমাম মোহাম্মদ চৌধুরী (২১) নামে এক তরুণের লাশ। তিনি উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে ও নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।

গত ৩১ ডিসেম্বর মা-বাবা এবং দুই বোনের সাথে জিমাম সিলেট গিয়েছিলেন। সেখান থেকে ঘনিষ্ঠ এক অসুস্থ বন্ধুর অস্ত্রোপচারের সময় হাসপাতালে থাকার কথা বলে দুই দিন নিউইয়র্কে ফিরে আসেন জিমাম। দুই সপ্তাহ পরই পুনরায় সিলেটে মা-বাবার কাছে ফেরার কথা ছিল বলে জিমামের বাবা।

জেড চৌধুরী জুয়েল বলেন, তার ছেলে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে লাশ উদ্ধারের সময় আসা প্যারামেডিক্সরা জানিয়েছেন। টেলিফোনে বন্ধুরা সাড়া না পেয়ে বাসার সামনে এসে বেসমেন্টের লোকজনের কাছে জিমামের ব্যাপারে জানতে চেয়েছিলো। পরে দরজায় কড়া নেড়েও সাড়া না পেয়ে পুলিশে ফোন করা হয়েছিল।

তিনি আরও জানান, জিমামের লাশ মেডিকেল এক্সামিনারের ছাড়পত্র পাবার পরই নিউইয়র্কে উডসাইডে আহলে বায়াত মসজিদে জানাযার পর বাংলাদেশ কন্স্যুলেটের ছাড়পত্রে ঢাকা হয়ে সিলেট নেয়া হবে। হযরত শাহ জালাল (র:) এর মাজার সংলগ্ন পারিবারিক গোরস্থানে জিমামকে দাফন করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

নিউইয়র্কের তালাবদ্ধ ঘর থেকে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১