ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মেসিকে বিক্রি না করা ছিল বার্সেলোনার ভুল সিদ্ধান্ত: রিভালদো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনা ছাড়ছেন কিংবা বার্সা ছাড়বেন মেসি- এমন সংবাদ কিছুদিন পরপরই পাওয়া যায়। মাত্র কয়েকদিন আগেও মিলেছে একই খবর। সর্বশেষ আগস্ট মাসেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ক্লাব কর্তৃপক্ষই আর্জেন্টাইন তারকাকে রেখে দিতে বেশি আগ্রহ প্রকাশ করেছে। স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবটির মেসিকে বিক্রি না করাই ভুল সিদ্ধান্ত ছিল- এমনটি মনে করেন সাবেক বার্সা তারকা রিভালদো।

লা-লিগার শিরোপা প্রত্যাশী ক্লাব বার্সার সাবেক তারকা ও কিংবদন্তি ফুটবলার রিভালদো বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে মেসিকে বিক্রি না করা ছিল বার্সেলোনার ভুল সিদ্ধান্ত। কেননা ২০২০-২১ মৌসুমের শুরুতেও যদি মেসি অন্য কোনো ক্লাবে যেতেন, তাহলে তাকে দিতে হতো পুরো ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু ২০২১-২২ মৌসুমে ফ্রি’তেই চলে যেতে পারবেন মেসি।’

বার্সা বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো নয়। করোনাভাইরাস পরিস্থিতিতে আরও খারাপ হয়েছে। এমন অবস্থায় দলের সেরা তারকার ফ্রি ট্রান্সফারে চলে যাওয়া ক্লাবের জন্য ইতিবাচক কিছু নয়।

তাই আলোচনার মাধ্যমে আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেওয়াই দলের জন্য সঠিক সিদ্ধান্ত হতো বলে সম্প্রতি বেটফেয়ারকে বলেন রিভালদো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মেসিকে বিক্রি না করা ছিল বার্সেলোনার ভুল সিদ্ধান্ত: রিভালদো

আপডেট সময় ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১