ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

ইরাকে পৃথক দু’টি হামলায় নিহত ৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বহু মানুষ; আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ায় একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রথম হামলাটি চালানোর পরপরই সড়কের পাশে একটি রেস্টুরেন্টে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

এর পর পার্শ্ববর্তী একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। দু’টি হামলায় নিহত ৫০ জনের মধ্যে চারজন ইরানের নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

ইতোমধ্যেই দু’টি হামলারই দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

ইরাকে পৃথক দু’টি হামলায় নিহত ৫০

আপডেট সময় ১১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭