ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাক ও প্রাইভেটকারে মাদকের চালান, গ্রেপ্তার ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কাঁচামালের গাড়ি ও প্রাইভেকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার চারজন হলেন অহিদুর রহমান, মীর হোসেন, ইজাজ আহাম্মেদ ও শরিফ মিয়া।

এএসপি জানান, র‌্যাবের দুটি দল আলাদা অভিযান চালিয়ে রাজধানীর কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকায় একটি কাঁচামালের ট্রাক ও একটি প্রাইভেটকার থেকে মোট এক হাজার ৬৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি কাঁচামাল ভর্তি পিকআপ গাড়িতে ফেনসিডিলের বড় চালান আসছে। চালানটি ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর থানা এলাকায় হস্তান্তর করা হতে পারে। পরে ধানমন্ডির সাতমসজিদ রোডে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন কাঁচামালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ২৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এছাড়া রাজধানীর কাওরান বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, দেশের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ফেনসিডিল কিনেন তারা। এরপর বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে তা পৌঁছে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাক ও প্রাইভেটকারে মাদকের চালান, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৬:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১